- - -

বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু গ্রেফতার

Print News

বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার ৩ নভেম্বর, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ঠ ইসমাইল হোসেন সান্টু সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলার সদর ভবানীগঞ্জ বাজার ও বাগমারার বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানা পুলিশ জানিয়েছে সান্টুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa