- - -

নাটোরের লালপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

Print News

নাটোরের লালপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

 

পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। আজ সকাল সাড়ে ১১টায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামে , জানা গেছে, সাইফুল ইসলাম (৪০), পিতা মুনতাজ উদ্দিন, পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবারের সদস্যদের অগোচরে সাইফুল গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী হাসপাতালে নেয়ার পথে সাইফুলের মৃত্যু ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa