- - -

মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

Print News

মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

 

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে জাহাঙ্গীর (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালের দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের মাঠ থেকে উক্ত যুবকের লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগন্জ গ্রামের মৃত মালেক শরিফের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী।

জানা গেছে, নতুন সুতাইল এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে আমিরুলের বাড়িতে রাত ২টার দিকে (২-৩) জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে স্থানীয়রা চোর চক্রকে ধাওয়া দিলে দুই জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয় জনতা। উক্ত গণপিটুনিতেই ওই চোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে রবিবার সকালের দিকে হালসা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই লাশের পরিচয় শনাক্ত করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ (পুলিশ পরিদর্শক, তদন্ত) জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতরাত্রে সুতাইল চুরির উদ্দেশ্যে এসে জনতার গণপিটুনিতে ব্যক্তিটি নিহত হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করেছে। নিহত ব্যক্তিটির পিসিপিআর যাচাই করে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় ছয়টির মত চুরির মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa