- - -

নরসিংদীর শিবপুরে তিন ডাকাত সহ মাইক্রোবাস উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ

Print News

নরসিংদীর শিবপুরে তিন ডাকাত সহ মাইক্রোবাস উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ

 

নরসিংদীর শিবপুরে ডাকাতদল ডাকাতি করে একটি মাইক্রোবাস লুন্ঠিত করার অভিযোগে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।২৫ অক্টোবর শুক্রবার রাতে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে  এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার আরিফুল ইসলাম পাভেল ওরফে আরিয়ান,(২৮) রাজধানী ঢাকার আরামবাগের সৈয়দ জিসান (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের জাহিদুল আলম সানি (২৯) । শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান, গত ৪ অক্টোবর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরের মিল গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে অজ্ঞাতনামা ডাকাত দল একটি মাইক্রোবাস লুণ্ঠন করে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের মালিক মোঃ নাহিদ হোসেন গত ৬ অক্টোবর বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর প্রেক্ষিতে ডাকাতি মামলা রুজু হয়।মামলার নং ৮(১০) ২৪ তারিখ ৬/১০/২৪ ইং ধারা ৩৯৫/৩৯৭ বিষয়টি জেলা পুলিশ সুপার এর নজরে আসলে তাহার দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকা তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতির ঘটনা স্বীকার করেন এবং তাদের তথ্যমতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে লুন্ঠিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করলে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa