- - -

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যসহ ২ জন আটক

Print News

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যসহ ২ জন আটক

 

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। জানা যায়, ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গণধোলাই দিয়ে আটক করে রাখেন স্থানীয়রা। পরে ছিনতাইয়ের খবর পেয়ে কোতয়ালি থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে তাদের কে থানায় নিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার ২৪তারিখ রাত অনুমান সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মনকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২)। কিছুদিন পূর্বে কোতয়ালী থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি করা হলেও চাকরিতে তিনি অনুপস্থিত ছিলেন। অপর ছিনতাইকারী হলেন শহরের আলিপুর এলাকার মোঃ আারাফত রহমান (আগুন) (২৮)।এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।
এসময় কোতয়ালী থানার ওসি জানান, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করেন কোতয়ালী থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। আটককৃত পুলিশ কনস্টেবল মামুন শেখ গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। তারপর দু-দিন পর তাঁকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ছিনতাইয়ের অভিযোগে আটকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa