- - -

শার্শা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব ও পত্রিকা পাঠের ব্যবস্থা চালু করলো প্রশাসন

Print News

শার্শা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব ও পত্রিকা পাঠের ব্যবস্থা চালু করলো প্রশাসন

 

যশোর জেলা প্রশাসক মো.আজহারুল ইসলাম এর নির্দেশনায় ও শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান এর উদ্যোগে শার্শা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ১টি বাংলা ও ১টি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিতর্ক ক্লাব খোলা হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার(২৩ অক্টোবর) ইউএনও মহোদয় তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে অবহিত করেছেন।

ছাত্র-ছাত্রীরা তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা ও নিয়মিত পত্রিকা পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞানবৃদ্ধি,মানসিক বিকাশ ও দক্ষতার উন্নয়ন করতে পারবে বলে তিনি ঐ স্ট্যাটাসে জানিয়েছেন। প্রশাসনের নির্দেশনা পেয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উদ্যোগ চালু করা হয়েছে।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এ উদ্যোগ গ্রহণ করে বিতর্ক ও পত্রিকা পাঠের ব্যবস্থা গ্রহণ করেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অফিসারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান শার্শার এই নির্বাহী কর্মকর্তা।

এখনও অত্র উপজেলার যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এই কাজ গুলো করতে পারে নাই, খুব দ্রুততার সাথে এ ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa