- - -

কাপাসিয়ায় ছয় দোকান মালিককে জরিমানা

Print News

কাপাসিয়ায় ছয় দোকান মালিককে জরিমানা

 

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালত ছয় দোকান মালিককে জরিমানা করেছেন। ২৩ অক্টোবর বুধবার দুপুরে ভোক্তা অধিকার আইনে তাদেরকে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অতিরিক্ত মূল্যবৃদ্ধি ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,
মোট ছয়টি দোকান ও দোকান মালিককে জরিমানা করেছে, সুপারস্টার সুইট মিটকে দশ হাজার টাকা। পেঁয়াজ ব্যবসায়ী সাকিব কে ২ হাজার টাকা ও সোহেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে তিন কসমেটিকস ব্যবসায়ীকেও জরিমানা করা হয়। তারা হলেন, মোঃ মোশারফ হোসেন কে ৫ হাজার টাকা, মো: আহমদ আলী ২ হাজার টাকা ও মোঃ আনোয়ার হোসেনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, উপজেলার কাপাসিয়া বাজার এলাকায় মনিটরিং করা হয়। এসময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক মোট ৬ টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শন মাকসুদা রুনা, বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ আফজাল হোসেন বেপারী, সদস্য সচিব সাইফুল ইসলাম শাহীন প্রমুখ। এ সময় সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্য।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানিরা মূল্য কমিয়ে পণ্য বিক্রি শুরু করে। এই সময় কিছু ক্রেতা অভিযোগ করেন তাদের কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করেছেন। তাদের প্রতিবাদে দোকান মালিকগণ অতিরিক্ত মূল্য ক্রেতাদের ফেরত দিয়ে দেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa