
বীরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন আব্দুল গফুর
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল গফুর, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)। যোগদান কৃত ওসি মোঃ আব্দুল গফুর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান, বীরগঞ্জ সাংবাদিক সংস্থা’র সভাপতি মোঃ মোয়াজ্জেম সরকার রুবেল ও উপদেষ্টা মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সকল সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় অফিসার ইনচার্জ সমসাময়িক নানা ঘটনা, উপজেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে অভিযান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।
গত (১৬ অক্টোবর ২০২৪) তারিখ পূবাহেৃ মুজিবুর রহমান এর পক্ষে চার্জ ইনচার্জ হিসেবে এসআই মোঃ রাজিউর রহমান এর নিকট হতে দায়িত্বভার গ্রহন করে বীরগঞ্জ থানায় যোগদান করেছেন। এসময় ওসি (তদন্ত), থানার সেকেন্ড অফিসার ও এস.আই সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার কার্যকরি সদস্য আহসান হাবীব, শেখ সাইদুল আলম সাজু, নুর আলম, আবু হানিফ, রহিদুল ইসলাম প্রমুখ।
![]()








