- - -

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলর গ্রেফতার

Print News

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলর গ্রেফতার

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হতাহতের মামলায় শনিবার (১৯ অক্টোবর) গাজীপুর সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর আলম ও আবু বকর সিদ্দিক। জাহাঙ্গীর আলম গাজীপুর সিটির ৫২নং ওয়ার্ড (টঙ্গী) এলাকার কাউন্সিলর ছিলেন। জাহাঙ্গীর আলমকে শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিককে কক্সবাজার থেকে শনিবার সকালে গ্রেপ্তার করে র‌্যাব-১৫। পরে তারা আসামিকে র‌্যাব-১ এর কাছে হস্তান্তর করে। র‌্যাব-১ রোববার আসামি আবু বকর সিদ্দিককে টঙ্গী পশ্চিম থানায় প্রেরণ করেন।
তারা আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিবুর রহমান বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
হামলা ও নাশকতার একটি মামলায় ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর মো. জাহাঙ্গীর আলম ও আবু বকর সিদ্দিককে আদালতে প্রেরন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa