- - -

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিনকে নেতাকর্মীর শুভেচ্ছা

Print News

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিনকে নেতাকর্মীর শুভেচ্ছা

 

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি নবনির্বাচিত ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের নেতাকর্মী ও ট্রাক চালক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা যুবদল নেতা মোহাম্মদ এমদাদ মিয়া ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম,সাভার পৌর যুবদলের নেতা মোঃসাব্বির, সাভার পৌর যুবদলের নেতা মোঃ আল আমিন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্যেশ্যে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সভাপতি নবনির্বাচিত সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তাই নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সারা দেশে সরকার বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ, গুম, খুন, হত্যা ও বিএনপির নেতা- কর্মীদের হয়রানির প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা ও শপথ নেন।

পাশাপাশি শুভেচ্ছা জানাতে আসা সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa