- - -

মোংলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

Print News

মোংলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

কৌশল আর বুদ্ধিমত্তার খেলা দাবা। খেলার উপকরণ সহজলভ্য হওয়ায় যে কেউ দাবা খেলায় অংশ নিতে পারেন। বাংলাদেশে সব বয়সই মানুষেরই খেলাটির প্রতি ঝোঁক রয়েছে। বলা হয় এই খেলা হলো মনোযোগের খেলা। কেউ যদি মনোযোগ হারায় জেতা ম্যাচও হেরে যাওয়ার সম্ভবনা থাকে। আর যদি দাবা খেলে গ্রাউন্ডমাষ্টার হতে চান তাহলেতো গভীর মনোযোগের বিকল্প নাই। শুধু মাত্র বিনোদনের জন্য নয়, অনেক আগে থেকে বাংলাদেশে দাবারুরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেয়।

এরই ধারাবাহিকতায় মোংলায় শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। শেহলাবুনিয়ার সেন্ট পলস ক্যাথলিক চার্চের মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে শুরু হয় দুইদিনব্যাপি এই টুর্নামেন্ট। ছয় রাউন্ডের এই খেলায় অংশ নিয়েছেন দেশের ২৫ জেলার ৮৮ জন দাবারু। খেলা শেষে বিজয়ীকে দেয়া হবে চ্যাম্পিয়ন ট্রপি সরুপ প্রাইজমানি।

এ্যাসোসিয়েশন অব চের্স প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি মোঃ এনায়েত হোসেন বলেন, এই খেলায় অংশ নিতে পেরে খুশি দাবারুরা। কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে একজন দক্ষ দাবারু তৈরি হলে যুদ্ধের ময়দানের মতো যে কোন কিছুই জয় করাসহ একজন ভালো মানুষ হওয়া সম্ভব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa