- - -

কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

Print News

কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

 

রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় সাইফুল ইসলাম( ৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম লালমনিরহাট উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামের মৃত :সুরুত আলীর ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরিফের দিক নির্দেশনায় বৃস্হপতিবার রাত ৮ ঘটিকায় উপজেলার হারাগাছ ইউনিয়নের একতা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার রংপুর আদালতে প্রেরন করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa