- - -

২১ অক্টোবর দরবারে গারাংগিয়ার ত্বরিকত সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

২১ অক্টোবর দরবারে গারাংগিয়ার ত্বরিকত সম্মেলন উপলক্ষে
চট্টগ্রাম দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

দরবারে গারাংগিয়া তরিকত সম্মেলন আগামী ২১ অক্টোবর সোমবার বাদে আসর হতে দরবারে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ৫ অক্টোবর শনিবার আমিরাবাদ পদুয়া রূপসী ক্লাবে দক্ষিণ চট্টগ্রাম এন্তেজামেয়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তরিকত সম্মেলনের উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া। বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা করেন জাফরাবাদ ফাজিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউসুফ বিন নূরী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদি, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আহমদ নজির, মাওলানা মীর আহমেদ আনছারী, মাওলানা তৈয়ব আলী মজিদি, মাওলানা আব্দুল হালিম রশিদি। এই সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমদ হোসেন চৌধুরী, শাহাজাদা মইনুদ্দিন মজিদি, নুরুল কবির সাওদাগর, মোজাফফর আহমদ মনির, সাংবাদিক সোহেল তাজ, ডাক্তার রমিজ উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রমুখ। উল্লেখ্য আগামী ২১ অক্টোবর সোমবার বাদে আসর থেকে ২০২৪ইং আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহমানিয়া শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪৭তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে সারারাতব্যাপি তরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। আর তা সফল করার লক্ষে বিভিন্ন উপ কমিটি করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa