
ভৈরবে দেড় হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলাপ্রশাসন
বন্দরনগরী ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ করেছে ভৈরব উপজেলা প্রশাসন।
গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ওই অভিযানে পরিতোষ ও মুর্শিদ মিয়া নামের দুই জেলেকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি। এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান ও ভৈরব নৌ-থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান পরিচালনা হয়। এছাড়াও মৎসজীবীরা নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করেন। মাছের ডিম ছাড়ার এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংসসহ দুই মৎসজীবীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
![]()









