- - -

শিবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Print News

শিবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার শিবপুর উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করা হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাউসার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উজ্জ্বল দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাজন রায়, প্রমুখ।উল্লেখ্য, এ বছর শিবপুর উপজেলায় ৬৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa