- - -

প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি

Print News

প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি

 

রক্তদানকারী প্রতিষ্ঠান “প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল” এর উদ্যোগে ফ্রী ব্লাড ক্যাম্পেইন, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মাটিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেন স্বেচ্ছায় রক্ত দানকারী প্রতিষ্ঠান প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল। এ সময় উপস্থিত ছিলেন “প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল” এর সভাপতি: মোঃ হাবিবুল্লাহ রায়হান, সহ-সভাপতি: মোঃ জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক: মোঃ মিনহাজুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ: মো: আরাফাত আহমেদ সহ অন্যান্য কার্যকারী সদস্যবৃন্দ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেছেন উৎসর্গ মেডিকেল ইনস্টিটিউট ত্রিমহনি, কুড়িগ্রাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa