- - -

মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Print News

মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আছর হতে হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক:)’র চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল ও ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের ন্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় মাহফিলে ছদারত করবেন অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী, আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী সভাপতি মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসুফি ডা: সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম:)।
এই উপলক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরী হলে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্টিত হয়।
সভায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রতিনিধি, মাইজভাণ্ডার শরীফের সমাজের সমাজ প্রতিনিধি, বিভিন্ন শাখা ও দায়রার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa