- - -

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Print News

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

 

সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার এমএ হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩২) এবং সন্তান জান্নাতী (৫)। স্থানীয়রা জানান, বাচ্চু একাধিক বিয়ে করেছেন। তার আগের ঘরে একটি সন্তানও রয়েছে। এসব ঘটনা নিয়ে বাচ্চুর তৃতীয় স্ত্রী স্বপ্নার সঙ্গে ঝগড়া হত। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আজ সকালে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান।
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে আমরা তদন্ত করছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa