- - -

লোড‌শে‌ডিং অতিষ্ঠ পল্লী বিদ্যুত সমিতি ২ কাপাসিয়া অফিস ঘেরাও এজিএম অবরুদ্ধ

Print News

লোড‌শে‌ডিং অতিষ্ঠ পল্লী বিদ্যুত সমিতি ২ কাপাসিয়া অফিস ঘেরাও এজিএম অবরুদ্ধ

 

ঘনঘন লোড‌শে‌ডিং অতিষ্ঠ হয়ে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ২ কাপাসিয়া জোনাল অফিস ঘেরাও করেছে স্থানীয় জনতা।

এ ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ২ জোনাল অফিস এর এজিএম রিফাত ভুইয়াকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় কাপাসিয়া শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সংলগ্ন পল্লী বিদ্যুত অফিসের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, গত সপ্তাহব্যাপি জেলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে চার শতাধিক মানুষ একত্রিত হয়ে এ বিক্ষোভ করছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা দৈনিক জনকণ্ঠকে জানান,বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। কিছু লোকজন বিক্ষোভ করছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

এ-সময় বিক্ষোভকারীরা দাবী জানান ঘনঘন লোড‌শে‌ডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা,বিদ্যুৎ বিল এর অস্থিতিশীলতা, বিদ্যুৎ অফিসের কর্মচারীদের খারাপ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ হচ্ছে। গতকাল বুধবার দুপুর থেকে টানা ২৪ ঘন্টায় অন্তত ১০ বার ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী তারেক মিয়া জানান, গত কয়েক সপ্তাহ ধরে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না কাপাসিয়ার মানুষ। এতে জনজীবনে দুর্ভোগ তীব্র আকার ধারণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুত অফিসের এক কর্মচারী জানান, উপজেলায় কিছু কোম্পানি আছে যেখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ দিতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেনা কর্তৃপক্ষ।

গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ২ জোনাল অফিসের প্রকৌশলী আনিছুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ২ জোনাল অফিস ডিজিএম রুহল আমীন বলেন,পল্লী বিদ্যুৎ সমিতি ২ অধীন ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুতের বরাদ্দ কমে যাওয়ায় কাপাসিয়া উপজেলার ৭ মেঘাওয়াট দিতে হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa