- - -

বাড়িতে ঢুকে কিশোরীকে মারধর ও লুটপাট

Print News

বাড়িতে ঢুকে কিশোরীকে মারধর ও লুটপাট

গাজীপুরের কাপাসিয়ায় বাড়িতে ঢুকে এক কিশোরীকে মারধর টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কড়িহাতা ইউনিয়নের বাগুনী বাজার সংলগ্ন নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কিশোরীর নাম হালিমা আক্তার নিপা (১৮)। মারাত্মক আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করে থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই ঘটনায় তদন্ত চলছে।

আহত কিশোরীর মা জাহানারা বেগম বলেন, গত শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় মোবারক (৩৫) ও গোলাপ (২৮) বাসায় ঢুকে তাঁর মেয়েকে অশ্লীল বাসায় গালিগালাজ করে, ইহার কারন জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে মেয়েকে লাঠি দিয়া এলোপাথাড়ি মারপিট করে লীলা ফুলা জখম করে। যাওয়ার সময় তাঁর গলার চেইন ও ঘরের স্টিলের বাক্স থেকে নগদ পঞ্চান্ন হাজার টাকাসহ দুটি মোবাইল লুট করে নিয়ে যায়।

আহত কিশোরীর উদ্ধৃতি দিয়ে তাঁর পরিবারের এক সদস্য বলেন, মেয়েটিকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন স্থানীয় মোবারক ও গোলাপ । কিন্তু মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ তাকে মারধর ও তার বাড়িতে লুটপাট করেছেন।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa