- - -

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২১ রাউন্ড গুলিসহ তিনটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার

Print News

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২১ রাউন্ড গুলিসহ তিনটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিন্ন ভিন্ন ঘর থেকে যৌথবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাহজাদপুর থানার ওসি মো: সবুজ রানা।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি মোঃ সবুজ রানা জানান যৌথবাহিনী ও শাহজাদপুর থানা পুলিশের অভিযানে রবিবার বেলা ৩ টার সময় পাড়কোলা গুচ্ছগ্রাম মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলামের ঘর থেকে একটি পাটের বস্তার ভিতর থেকে একটি সচল ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড,

মোঃ শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের ঘরের খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বস্তার থেকে একটি সচল ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন ,

মোঃ সোলেমান ফকিরের ছেলে মোঃ ছামাদ আলীর ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড,
লিডবল কার্তুজ উদ্ধার করেন যৌথবাহিনী ও শাহজাদপুর থানা পুলিশ।

এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি সবুজ রানা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa