- - -

শায়েস্তাগঞ্জে অবৈধ করাত কলের ছড়াছড়ি হওয়ায়, বনসম্পদ উজাড় !! সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব

Print News

শায়েস্তাগঞ্জে অবৈধ করাত কলের ছড়াছড়ি হওয়ায়, বনসম্পদ উজাড় !! সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে ও ইউনিয়নে বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে করাত কল বা ” স” মিল । একাধিক বার অভিযানে জরিমানা করে সিল গালা দিয় বন্ধ করে দেয়ার পর ও করাত কল গুলো পরবর্তীতে আবারো সিল গালা অবৈধ করাত কল প্রভাব শালী মালিকরা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে বনসম্পদ চোরাই গাছ চিরে লক্ষ লক্ষ টাকা বনে গেছে । একদিকে বনসম্পদ ও চা বাগানের ছায়া বৃক্ষ উজাড় হচ্ছে । অন্য দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব । সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই চলছে এসব অবৈধ করাত কলে চোরাই গাছ চিরা। এছাড়া যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা এসব করাত কল । বন বিভাগ সূত্রে জানা যায় , এ উপজেলায় করাত কল ২০ টি। এর মধ্যে যথাযথ পক্রিয়ায় লাইসেন্স প্রাপ্ত বৈধ করাত কল সংখ্যা ১০ টি রয়েছে । অপর দিকে লাইসেন্স বিহীন অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে ১০ টি। এর মধ্যে লাইসেন্স বিহীন ৪ টি করাত কল অভিযানের মামলায় চলমান রয়েছে । শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ আওতাধীন বনসম্পদ ও চা বাগান থেকে অতি নিকটে ৪- ৫ কিলোমিটার দূরে সুতাং বাজারে আব্দুল কাদির ও নবীর হোসেন এর লাইসেন্স বিহীন অবৈধ করাত কলে চোরাই গাছ চিরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে । পরিবেশ ও বনমন্ত্রণালয়ের গেজেট এর এক প্রজ্ঞাপনের বিধি বিধান উপেক্ষা করেই উপজেলার পার্শ বর্তী বনসম্পদ ও চা বাগান থেকে চোরাই গাছ এনে এবং পল্লী বিদ্যুৎতের কাঠের খুটি চিরানো হয়েছে । এই বিধি অনুযায়ী – সংরক্ষিত , রক্ষিত, অর্পিত কিংবা অন্য যে কোন ধরনের সরকারি বন সম্পদ অথবা চা বাগান থেকে ১০ কিলোমিটার মধ্যে করাত কল স্থাপন ও পরিচালনা করা যাবে না। এমনকি সরকারি অফিস – আদালত , যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান , ধর্মীয় প্রতিষ্ঠান , স্বাস্থ্য কেন্দ্র , জনস্বাস্থ্য কিংবা পরিবেশের ক্ষতি করবে এমন স্থাপনের ২শ মিটার দূরে করাত কল স্থাপন করা হলে ও ৯০ দিনের মধ্যে মালিক তা বন্ধ করে দিতে হবে । তা না হলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ওই করাত কল গুলো বন্ধ করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করবেন । এসব সরকারি বিধি বিধান মানছে না করাত কলের প্রভাব শালী মালিকরা । সরজমিনে গিয়ে দেখা যায় , চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগান ও লাল চান্দ চা বাগান, সরকারি বনসম্পদ এবং মাধবপুর উপজেলার শাহজীবাজার রাবার বাগানের সীমান্ত বর্তী শায়েস্তাগঞ্জ উপজেলা ভেতর বেশ কয়েকটি লাইসেন্স বিহীন অবৈধ করাত কল রয়েছে । দেওন্দি চা বাগান থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা দূরত্ব ৯ – ১০ কিলোমিটার শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিস এবং লাল চান্দ চা বাগান ও শাহজীবাজার রাবার বাগান দূরত্ব ৯ কিলোমিটার শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিস আওতাধীন করাত কল গজিয়ে উঠেছে ।চা বাগান ও রাবার বাগান অতি সন্নিকটে রয়েছে সুতাং বাজারে দুটি’ লাইসেন্স বিহীন অবৈধ করাত কল রয়েছে এবং এ করাত কলের মালিক আব্দুল কাদির ও নবীর হোসেন।লাল চান্দ চা বাগানের ঘেষা স্থানীয়রা জানান , শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে ও ইউনিয়নে যে কয়টি লাইসেন্স বিহীন এবং বিধি বহির্ভূত ভাবে দীর্ঘ বছর ধরে করাত কল স্থাপন করা হলে ও অজানা কারণে সংশ্লিষ্টরা আইনগত ব্যবস্থা অনেকের করেন নি ।স্থানীয়দের অভিযোগ , উপজেলায় অবৈধ করাত কল স্থাপন করে রাতের আধারে চোরাই গাছ এনে কাঠ চিরাই করছে চোরা কারবাররা। এসব করাত কল ও অতিরিক্ত গাছ চুরির কারণে প্রতি বছর সরকারের লক্ষ লক্ষ টাকা টাকার চা বাগান ও বনসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে । এদিকে অনুমোদন বিহীন এসব করাত কলে মাধ্যমে বেপরোয়া ভাবে চলছে ছায়া বৃক্ষ নিধন লাল চান্দ চা বাগান , দেওন্দি চা বাগান সহ শাহজীবাজার রাবার বাগান । একটি সূত্র পাওয়া যায় , চুনারুঘাটের উলুকান্দি গ্রামের কামাল মিয়া নামে এক ব্যক্তি গাছ চুরির সর্দার হিসেবে বিভিন্ন থানা ও প্রভাব শালীকে মাসিক ম্যানেজ করে সুযোগ বুঝে চুনারুঘাটে দেওন্দি ও লাল চান্দ চা বাগান থেকে রাতের আধারে চোরাই গাছ কেটে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন করাত কল দিয়ে চিরে বিক্রি করছে এবং তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অনেক মামলা রয়েছে ।
সাবেক শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্ম কর্তা মোঃ সহিদুর রহমান বলেন , ২০২১ সালে ৩০ জুন বিগত উপজেলা নির্বাহী অফিসার ও বনবিভাগের যৌথ অভিযানে করাত কল বৈধ লাইসেন্স না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি মেজিস্টেট মিনহাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সুতাং বাজারে আব্দুল কাদির , নবীর হোসেন এবং ব্রামণডোরা ইউনিয়ন পরিষদের সামনে রফিক মিয়া ও পুরাই কলা বাজারে মোজাম্মেল হক সহ ৪ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করে এবং করাত কলের মালামাল খুলে জব্দ করে বন বিভাগে নিয়ে যায় । অনুসন্ধানে দেখা যায় , অধিকাংশ ” স” মিল গড়ে উঠেছে দেউন্দি চা বাগান সড়ক ঘেঁষে , শায়েস্তাগঞ্জ – হবিগঞ্জ সড়ক ঘেঁষে , পুরান বাজার – রেল স্টেশন সড়ক ঘেঁষে , মহাসড়ক ঘেঁষে , বাছিরগঞ্জ (সুতাং) বাজার সড়ক ঘেঁষে করাত কল রয়েছে । শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্ম কর্তা রামকৃষ্ণ ঘোষ বলেন , আমি অনেক কিছু জানা নেই । যারা অবৈধ ভাবে লাইসেন্স বিহীন অবৈধ করাত কল রয়েছে , তাদের বিরুদ্ধে নোটিশ দেয়া হবে। যদি কোনো লাইসেন্স বিহীন অবৈধ করাত কল পাই আইন গত ব্যবস্থা নেওয়া হবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa