- - -

সুন্দরবনের গুটাবাড়িয়া খাল থেকে হরিণের মাংস সহ ৬ জন আটক

Print News

সুন্দরবনের গুটাবাড়িয়া খাল থেকে হরিণের মাংস সহ ৬ জন আটক

 

সুন্দরবনের আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টারের গুটাবাড়িয়া খাল সংলগ্ন এলাকা থেকে ৬ হরিন শিকারী ও চোরা কারণবারিকে আটক করেছে বনবিভাগ।

শনিবার (৩১আগষ্ট)ভোরে ৬ জন চোরাকারবারি কে আটক করেন।এসময়ে তাদের কাছথেকে আনুমানিক ২২ কেজি হরিনের মাংস, হরিন ধরার ছিটকা/ফাঁদ ১৫০ টি, ১৫ কেজি চিংড়ি, ২টি তরল কীটনাশকের বোতল, ১টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ থানার আমুড়বুনিয়া গ্রামের মৃত আলী আজগর হাওলাদারের ছেলে তৈয়বুর রহমা(৩৩),মতি মিনার ছেলে মো:মাসুদ মিনা(৩১),মো:সালাম খানের ছেলে মো:আরমান খান(২২),মো:আলতাফ খানের ছেলে মো:রিয়াজুল খান(২৩),জলিল খানের ছেলে মো:ওলিয়ার খান(৩৪),মো:হেমায়েত শেখের ছেলে মো:তরিকুল ইসলাম(২৪)।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা রানা দেব জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।তাদের কাছ থেকে হরিনের মাংস,ফাঁদ,কীটনাশকের বোতল,চিংড়ি ও নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বাগেরহাট বন আদালতে প্রেরন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa