- - -

সোনারগাঁওয়ে এক যুবককে হত্যা

Print News

সোনারগাঁওয়ে এক যুবককে হত্যা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন (২৪) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই এলাকার আলী আজগরের ছেলে।

শাওনের ভাই মোতালেব জানান, দুপুরে শিশুদের খেলাধুলার ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল, রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, চাপাতি ও ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa