- - -

বিশ্ব গুম দিবস : প্রাসঙ্গিকতা

Print News

বিশ্ব গুম দিবস : প্রাসঙ্গিকতা

মো : কামাল উদ্দিন

 

আজ বিশ্ব গুম প্রতিরোধ দিবস। আজও আমার ছোট ভাই আকতার উদ্দিনের খোঁজ মেলেনি। ১৯৯৭ সালের ১১ আগস্ট, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন চট্টগ্রামের কালুরঘাট কামাল বাজার এলাকা থেকে আকতারকে কেউ বা কারা নিখোঁজ করে ফেলে। সেই সময়ে আওয়ামী লীগের অধীনে পুলিশের রহস্যময় ভূমিকার কারণে আমরা কোনোভাবেই আমার ভাইকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে পাইনি।
আমার দৃঢ় বিশ্বাস, প্রশাসনের সহযোগিতায় আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে। আজ এই গুম প্রতিরোধ দিবসে, আমি আকুল হৃদয়ে আমার গুম হয়ে যাওয়া ভাইয়ের জীবিত বা মৃত অবস্থার সঠিক সংবাদ জানতে চাই।
তখন আমি চান্দগাঁও ও বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছিলাম এবং পুলিশ সদর দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েছি, পাশাপাশি এই দীর্ঘ ২৭ বছর ধরে বহু লেখালেখি করে যাচ্ছি। আজও আমার ভাইয়ের কোনো খোঁজ মেলেনি।
আমার ভাইয়ের শোকে আমার মা ২০০১ সালের ২ আগস্ট আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। নিখোঁজ সন্তানের বেদনা সহ্য করতে না পেরে তিনি পাগলের মতো দিন কাটাতে শুরু করেন, শেষ পর্যন্ত সেই শোকই তাঁর মৃত্যু ডেকে আনে। আমি আমার ভাইয়ের গুম হওয়ার ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ। আমাদের ভাই ফিরে আসবে না জানি, কিন্তু আমরা সত্যের সন্ধান চাই, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকতে চাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa