- - -

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় 

Print News

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

২৮ আগষ্ট বুধবার দুপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (পিপিএম-সেবা) উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও ও লে. কর্ণেল (এসজিপি,পিএসসি) মাহমুদুল হাসান, । এ সময় পুলিশ সুপার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ব্যাপী কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণদের সার্বিক সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান, পুলিশ সুপার ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa