
আদিবাসী শিক্ষার্থীরা বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ
সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে দেশের অন্যান্য অঞ্চলের মতো খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি সদর, পানছড়ি এবং দীঘিনালা এলাকার হাজার হাজার মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ও আশ্রয়হীন হয়ে পড়েছে। খাগড়াছড়ি সদরে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণের জন্য চট্টগ্রাম মহানগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে ভদন্ত সাধনাজ্যোতি মহাথেরোর সার্বিক তত্ত্বাবধানে বন্যায় কবলিত মানুষের সহায়তায় “আদিবাসী ছাত্র ও জনতা চট্টগ্রাম মহানগর” ব্যানারে ত্রাণ বিতরণ করা হয়। এদের সাথে একাত্মতা প্রকাশ করে বন্যার্দুগতদের সহায়তায় এগিয়ে এসেছে হিল চাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, মৈত্রী বন বিহার পরিচালনা কমিটি, মৈত্রী আলো ঐক্য পরিষদ, সৃদৃষ্টি আর্য্য পরিষদ, রিদিসুদম, ত্রিরতœ ঐক্য পরিষদ, সংযোগার, নুসু মিয়া বিল্ডিং সমাজ কমিটি, ভদন্ত ড. জিনবোধি মহাথরো, ত্রিরতœ সেবা পরিষদ, আদিবাসী শিক্ষার্থী কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মী সংগঠন, ব্যক্তি বিশেষ এবং বৌদ্ধ ভিক্ষুরা। প্রতি পরিবারে জন্য চাউল ৫ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, ছিড়াঁ ৫০০ গ্রাম, পেয়াজ ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, লবন কেজি, স্যালাইন ১ বক্স, মশারী ১টি, খাবার পানির বোতল ২লিটার ও আটা ১ কেজি বরাদ্ধ করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদরে পশ্চিম গোলাবাড়ী মারমা পাড়ায় ৬০ পরিবার, আপার পেরাছড়ার ১০ পরিবার, অবশিষ্ট ৬০ পরিবারের জন্য ‘রিদিসুদম’ সংগঠনের হাতে বিতরনের জন্য তুলে দেয়া হয়। এতে সর্বমোট ১৩০ পরিবারকে সহযোগিতা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ভদন্ত ড. জিনবোধি মহাথেরো, ভদন্ত সাধনাজ্যোতি মহাথেরো, উঃ কোবিন্দ মহাথেরো, সুবাস, জনি, নিকোলাস, নিসু চাকমা প্রমূখ ছাত্র-ছাত্রীরা, রিদিসুদমের প্রতিনিধি প্রবন, সংজোয়ার প্রতিনিধি পলেন চাকমা। ত্রাণ বিতরনের তত্ত্বাবধায়ক ভদন্ত সাধনাজ্যোতি মহাথেরো বলেন, খাগড়াছড়ি সদরে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণের জন্য আমার তত্বাবধানে হলেও সমস্ত কৃতিত্ব চট্টগ্রাম মহানগরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীদের। তারা বৃষ্টিতে ভিজে দিন-রাত নিরলস পরিশ্রম করেছে। এমনকি একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এতে আরো চট্টগ্রামে বিভিন্ন সামাজিক ও ধর্মী সংগঠন, ব্যক্তি বিশেষ এবং বৌদ্ধ ভিক্ষুদের ঐকান্তিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্য সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। তাই সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও পূন্যদান করছি। তিনি আরো বলেন, এই ত্রাণ কার্যক্রমটি চলমান থাকবে চাইলে আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পরেন।
★ সহায়তা পাঠাতে:
১। সাধনাজ্যোতি ভিক্ষু ০১৯৭৮৮৮৭৬৬১ বিকাশ/ নগদ
২। সুবাস চাকমা ০১৮৪৪৬৭৯৯৭৭ বিকাশ/ নগদ/রকেট
৩। নিসু চাকমা ০১৮৮০১০৬৯৫৪ নগদ
![]()








