- - -

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

Print News

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

 

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয়ের এর নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল এবং পুলিশ সুপার কুমিল্লার সহযোগিতায় আজ শনিবার বন্যাকবলিত কুমিল্লার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন ইত্যাদি বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa