- - -

আফ্রিকার সনাক্ত হল প্রাণঘাতি : এমপক্স ( Mpox )

Print News

আফ্রিকার সনাক্ত হল প্রাণঘাতি : এমপক্স ( Mpox )

 

এখন পর্যন্ত ইঁদুর, কাঠবেড়ালী, বাদর, খরগোশ, কুকুর প্রভৃতি থেকে এই রোগের ভাইরাস পাওয়া গিয়েছে। একজন প্রথম আক্রান্ত মানুষ আরও ৬ জন সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। আফ্রিকাতে আক্রান্ত প্রতি ১০ জনে ১ জনের মৃত্যু বরনের কথা জানা যায়, অন্যান্য দেশ গুলাতে কিছুটা কম।

উপসর্গঃ
র‍্যাশ (মুখমন্ডল, হাত-পায়ে এবং অন্যান্য স্থানেও হতে পারে), জ্বর, মাথাব্যথা, পিঠব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীর ব্যথা, শারীরিক দূর্বলতা, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া, ইত্যাদি।

#কিভাবে ছড়ায়?
শরীর নির্গত বিভিন্ন তরল, ত্বকের ক্ষতস্থান থেকে, মুখ বা গলার অভ্যন্তরীণ শ্লেষ্মা, কফ, হাচি-কাশি, আক্রান্ত ব্যক্তির সাথে একই বিছানায় থাকা।

#কি টেস্ট করতে হবে?
এখন পর্যন্ত পিসিআর (PCR) টেস্ট করেই রোগ নির্নয় করা যাচ্ছে, যা আমাদের দেশে প্রচলিত আছে।

প্রতিরোধে করনীয়ঃ
১) ইতঃমধ্যে সংক্রমিত দেশ থেকে ফেরত ব্যক্তির কোয়ারেন্টাইনে থাকা।
২) মাস্ক ব্যবহার করা, হাত ধোয়ার এবং স্যানিটাইজার ব্যবহারের অভ্যাস চালু রাখা এবং স্বাস্থ্য সচেতনতার নিয়মাবলী অভ্যাস করা।
৩) কোনো উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নেয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরে নোটিফাই করা।
৪) অসুস্থ পশু-পাখির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখা।
৫) কোনো গুজবে কান না দেয়া, যাচাই না করে তথ্য / গুজব না ছড়ানো, বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম ফলো করে সঠিক তথ্য জানা।

পরামর্শে:
ডাঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ

তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্যসংস্থা, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর-বাংলাদেশ

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa