- - -

বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

Print News

বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

 

বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২(দুই) আরোহী নিহত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা–মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে দুই যুবক মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পেছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তারা নিহত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa