- - -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

Print News

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব।

শনিবার (১৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটির সাথে মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্ত দেন।
‘কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে’ বলেও তিনি ঘোষণা দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সমন্বয়ক দেলওয়ার হোসাইন শিশির, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয় আব্দুল কাদের তালুকদারসহ সিলেট এবং মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।

আব্দুল কাদের তালুকদার জানান, বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আলোচনার অংশ হিসাবে আজকে মৌলভীবাজারের সাধারণ শিক্ষার্থীদের সাথে আগামীর কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে মৌলভীবাজার আসেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব। এসময় তিনি মৌলভীবাজার জেলার সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সাধারণ শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa