- - -

সনাতনীদের মন্দির পাহারায় আকবর শাহ থানা বিএনপি নেতৃবৃন্দ

Print News

সনাতনীদের মন্দির পাহারায় আকবর শাহ থানা বিএনপি নেতৃবৃন্দ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংসদীয় আসন চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড,আকবর শাহ পাহাড়তলী আংশিক) কারা নির্যাতিত জননেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্দেশক্রমে গত ১১ আগস্ট রবিবার রাত ৯ টার পর আকবরশা থানার ৯ নং উত্তর পাহাড়তলী এবং ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সনাতনী ভাই-বোনদের সাথে মতবিনিময় ও মন্দির পরিদর্শন করা হয়।
এর মধ্যে উত্তর কাট্টলী বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, শ্রী শ্রী জালাকুমারী মন্দির, মজুমদার বাড়ি শ্যামা কালী মন্দির ৯ নং ওয়ার্ডের পাঞ্জাবি লেইন করুনা কালী মন্দির, শহীদ লেইন শ্যামা কালী মন্দির, বিশ্ব ব্যাংক কলোনির আনন্দময়ী কালী মন্দির, কৈবল্যধাম আশ্রম ও মালি পাড়া পরিদর্শন করে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মাধ্যমে অর্জিত ২০২৪ সালের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। স্বৈরাচার হাসিনার সন্ত্রাসী বাহিনী ও তাদের দুসরদের যেকোনো হামলা, ষড়যন্ত্র ও গুজব প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সদা প্রস্তুত রয়েছে। স্বৈরাচার হাসিনার ধূসরদের ষড়যন্ত্র মূলক কোন গুজবে কান না দিতে সকল সনাতনী ভাইদের অনুরোধ করা হয়েছে।
আকবরশাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক শ্রী পলাশ চৌধুরী বলেছেন এদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই সবাই আমরা বাংলাদেশী।এতে আরো উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম তুহিন,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবু শহীদ, মাসুদ রেজা চৌধুরী, জাহিদ ইকবাল রনি, যুবদল নেতা এম এন নাজিম উদ্দিন, মোঃ কাউসার,বাবু দিলীপ মিত্র, মোঃ গোলাম রসূল সেলিম, মোঃ নাসির,মোঃ ফাহিম,মোঃ খয়ের, তানভীর মানিক, সেচ্চাসেবক দল নেতা মোঃ হান্নান,সনাতলী সম্প্রদায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব কণ্ঠ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ, সুমন মজুমদার, মাস্টার সাগর মজুমদার,শ্রী উজ্জ্বল চৌধুরী,নশ্রী রাজু দাস, শ্রী রিপন চৌধুরী, মিঠু মল্লিক,স্বজন মল্লিক, রতন চন্দ্র দাস,প্রদীপ চন্দ্র দাস, শিবু দাস,সুজন মজুমদার,পুলক সহ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa