
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব
মো. কামাল উদ্দিন
ইতিহাস ও পর্যালোচনা
বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব। এই আন্দোলনের প্রেক্ষাপট এবং এর পেছনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, কেন এমন একটি জনমোহিত বিপ্লব সংঘটিত হয়েছিল।
প্রথমেই, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল ছাত্র-জনতাকে, যারা নিজেদের জীবন উৎসর্গ করে এই আন্দোলনকে প্রানবন্ত করে তুলেছিল। তাদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা এবং ন্যায়ের জন্য লড়াই কখনোই নিরর্থক নয়। তাদের রক্তের প্রতিটি বিন্দু আমাদের রাষ্ট্রীয় ইতিহাসে অমর হয়ে থাকবে, এবং তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
আন্দোলনের পটভূমিতে দেখা যায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কারণগুলো ছিল অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, যা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে, শেখ হাসিনার সরকার পরিচালিত বিভিন্ন নীতিমালা ও সিদ্ধান্তের বিরুদ্ধে জনমনে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। শিক্ষা, স্বাস্থ্য, এবং কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে ন্যায্যতার অভাব ছাত্র সমাজকে বিক্ষুব্ধ করে তোলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এবং ছাত্র সংগঠনগুলোর উপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতিমালা ছাত্র সমাজের ক্ষোভ বাড়িয়ে তোলে। এই প্রেক্ষাপটে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধীরে ধীরে একটি বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত হয়, যেখানে সাধারণ জনগণও তাদের সমর্থন জানাতে শুরু করে। আন্দোলনের উত্তাল দিনগুলিতে দেখা যায়
শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন যখন রাজপথে নেমে আসে, তখন তার ব্যাপকতা ও উৎসাহ দেখে অনেকেই বিস্মিত হয়। ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসে, এবং তাদের বিক্ষোভ ক্রমশ তীব্রতর হতে থাকে। এক পর্যায়ে, এই আন্দোলন দমন করতে গিয়ে সরকারি বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করে, যা সংঘর্ষের দিকে নিয়ে যায়। বহু ছাত্র জনতা প্রাণ হারায়, অনেকে আহত হয়।এই শহিদদের আত্মত্যাগ আমাদের চেতনায় চিরকাল বেঁচে থাকবে। তাদের বুকের তাজা রক্তের প্রতিটি বিন্দু আমাদের জাতীয় ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। আমরা মনে করি, এই ত্যাগের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র ও দল সংস্কারের সুযোগ পেয়েছি, যা যথাযথভাবে কাজে লাগানো আমাদের দায়িত্ব। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে আশা
বর্তমান সংকটময় মুহূর্তে জাতির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস, একজন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেলজয়ী। তার নেতৃত্বে জাতি নতুন আশার আলো দেখতে পাচ্ছে। ড. ইউনুসের জ্ঞানের আলোয় আজ সারা বিশ্ব আলোকিত, এবং আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে দেশের মানুষ এগিয়ে যাবে এবং রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব হবে। শেখ হাসিনার ক্ষমতা হারানো ও ভবিষ্যৎ
এই আন্দোলনের প্রভাবে শেখ হাসিনার ক্ষমতা হারানো এবং দেশ ত্যাগের কথা উঠে আসবে। এটি কোন অনুমান বা মনগড়া বিশ্লেষণ নয়, বরং দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য ও মনোভাবের প্রতিফলন। শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে।
এই লেখায় আমি উল্লেখ করেছি বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত, যা আমাদেরকে ভবিষ্যৎ রাজনীতির গতিপ্রকৃতি সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর মনোযোগ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এখানে যে ঘটনা বা পরিবর্তন গুলোর কথা আলোচনা হলে, তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন তারই প্রতিফলন, যেখানে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ একটি ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ সমাজের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। চলুন বিস্তারিত আলোচনায়–
এ বছরের পাঁচই জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চ কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয়, তখন কারো ধারণাই ছিলো না যে পরের দুই মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে। শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের ১৫ বছরের টানা শাসন অবসানের দিকে নিয়ে গেছে।
সেদিন হাইকোর্টের সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্বও পায়নি। কিন্তু পরবর্তী পাঁচ সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে এক সময় ১৬ বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয় আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার, নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে।
লেখক মহিউদ্দিন আহমেদ যাকে ‘গণবিদ্রোহ’ বলে বর্ণনা করছেন।
তিনি বলছেন, ”শেষ পর্যন্ত এটা শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। একপর্যায়ে দেশের সব স্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে, বা সমর্থন দিয়েছে,” বলছিলেন মি.আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল।
”কোটা সংস্কার আন্দোলনটা তাদের একটা সুযোগ এনে দিয়েছিল। তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ, এতদিনের চাপা বেদনার প্রকাশ ঘটিয়েছে,” বলছিলেন মি. চৌধুরী।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল, প্রায় ৫০ বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়েছে। কিন্তু পুরো পরিস্থিতি কীভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছালো, যাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে আসলো?
কেন ৪০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি।একতরফা বা জালিয়াতির নির্বাচন, বিরোধীদের ও বিরুদ্ধ মত দমন, অনিয়ম আর দুর্নীতি, আমলা আর প্রশাসনের ওপর নির্ভর করে দলটির টিকে থাকা এই পতনের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, ”এই ১৫ বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের যে ক্ষমতার ভিত্তি, তার কোনটাই টেকসই ছিল না। কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন।”
”ফলে মানুষের একটা ক্যাটালিস্ট বা স্ফুলিংগের দরকার ছিল। সেটাই শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে শুরু হয়েছে, তিনি বলছেন।ফলে সরকার বিরোধী একটা আন্দোলন যখন জোরালো হয়ে ওঠে, সেই আন্দোলন ঘিরেও মানুষের ক্ষোভের জন্ম হয়, তখন সেনাবাহিনী, কারফিউ বা পুলিশের পরোয়ানা না করে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ গণভবনের উদ্দেশ্যে পথে নেমে এসেছিলেন।রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ”১৫ বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ, জিনিসপত্রের দাম, গণপরিবহনের অব্যবস্থাপনা, লুটপাট, ব্যাংকিংয়ের অনিয়ম সব কিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনের একটা উপলক্ষ্য করে একটা পরিবর্তনের আশায় নেমে এসেছে।”
গণঅভুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনে আরো কিছু কারণ দেখছেন বিশ্লেষকরা।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও পরবর্তীতে আওয়ামী লীগ বাস্তবে কার্যত একটি ‘একনায়কতান্ত্রিক’ সরকারে পরিণত হয়েছিল। ২০০৮ সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। এই সময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের দুইটি হয়েছে অনেকটা একতরফা নির্বাচন।
২০১৮ সালের নির্বাচনে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ছিল, যে নির্বাচনকে ‘রাতের নির্বাচন’ বলেও অনেকে বর্ণনা করেন।এমনকি স্থানীয় নির্বাচন গুলোতে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে। সেসব নির্বাচনও বেশির ভাগ সময় এক তরফা হয়েছে। যেখানে বিএনপি বা অন্য রাজনৈতিক দল অংশ নিয়েছে, সেখানেই অনিয়ম বা কারচুপির অভিযোগ উঠেছে। ফলে গত ১৫ বছরে মানুষ আসলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেয়ার বা মতামত জানানোর কোন অধিকার পায়নি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ”আওয়ামী লীগ যেটা করেছে,জোরজবরদস্তি করে একটা কতৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করলো। জনগণের কোন রায় তারা নেয়নি। ফলে জনগণের সমর্থনও ছিল না তাদের পেছনে। প্রশাসনকে ব্যবহার করে জবরদস্তি করে ভুয়া নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল।”
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দলকে শক্ত হাতে দমন করার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।
রাখা হয়েছে, জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যেমন বলছিলেন, ”তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছি। সাইবার সিকিউরিটির ভয় দেখানো, মিথ্যা মামলা দেয়া- মানুষজন একটা ভয়ের মধ্যে ছিল।”
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, শেখ হাসিনার সরকার ও পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটা ‘মাফিয়া স্টেট’ তৈরি করেছিল। আর এসবের জন্য সবসময়েই সরকারি প্রশাসন যন্ত্র, পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনী এমনকি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে।
সংগঠনের মধ্যে এমনভাবে দলীয় বিস্তার ঘটানো হয়েছে যাতে ওই প্রতিষ্ঠানগুলো তাদের আসল বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। রাজনৈতিক ভাষ্যকার মহিউদ্দিন আহমেদ বলছেন, ”গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্র শক্তি ব্যবহার করতে করতে তাদের দলটাকে দুর্বল করে ফেলেছিলেন। অযোগ্য, অদক্ষ ব্যক্তিদের দলের শীর্ষ পদে বসানো হয়েছে। ফলে তাদের সব কিছু ছিল, কিন্তু দলটাকে খুঁজে পাওয়া গেলো না।”
”প্রতিটি গ্রামেগঞ্জে ছাত্রলীগ, যুবলীগের নামে, আওয়ামী লীগের নামে তাদের নেতাকর্মীরা যা করেছে, তাতে মানুষের ক্ষোভ জমতে জমতে এমন একটা অবস্থায় গেছে, এবার শুধু সেটার বহিঃপ্রকাশ হয়েছে। গুলিতে যখন অনেক মানুষ মারা গেছে, তখন তাদের গুলিতে মৃত্যুর ভয়ও চলে গেছে,” তিনি বলছেন।
শুধু সাধারণ মানুষ নয়, যেসব বাহিনীর ওপর নির্ভর করে সরকার ক্ষমতায় টিকে ছিল, সেইসব বাহিনীর মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল। তাদের শীর্ষ পদগুলো থাকা ব্যক্তিরা যেমন এসব ব্যবহার করে ইচ্ছেমতো বাহিনী পরিচালনা করেছেন, আইন বা নিয়মের ধার ধারেননি। তেমনি দুর্নীতির করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন, ”’তাদের একটা ক্ষমতার দম্ভ তৈরি হয়েছিল। তারা মনে করেছিল, ১৫ বছর চলে গেছে। আরো ১৫ বছর ক্ষমতায় থাকবে। জবাবদিহিতার কোন দায় তাদের তৈরি হয়নি। তারা মনে করেছে, যা করেছে, সব ঠিক করেছে।”
পরিবারে আওয়ামী লীগের পূর্ব ইতিহাস আছে অথবা সরকারের সাথে ঘনিষ্ঠতা রয়েছে, এমন ব্যক্তিদের শীর্ষ বা গুরুত্বপদে বসানো হয়েছে।
রাজনৈতিক আনুগত্য বিবেচনায় থানার ওসি থেকে শুরু করে কমিশনার পর্যন্ত নিয়োগ হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও দলীয় সম্পৃক্ততার অভাবে অনেক কর্মকর্তা অবহেলিত থেকেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের অধস্তন কর্মকর্তাদের একটি বিজ্ঞপ্তিতে যেমন দাবি করা হয়েছে, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উর্ধ্বতন কর্মকর্তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজে ব্যবহার করেছেন। বাধ্য হয়ে তাদের সেসব নির্দেশ মানতে হয়েছে।’
লেখক মহিউদ্দিন আহমেদ যেমন বলছেন, ”রাষ্ট্র আর দল একাকার হয়ে গিয়েছিল। দেশে এক ব্যক্তির শাসন, এক পরিবারের শাসন ছিল।
গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগরিটি (জিএফআই) হিসাবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে। সেই হিসাবে ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১০ লাখ কোটি টাকা। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বাংলাদেশিদের পরিবাবের সদস্যদের নিয়ে ‘বেগমপাড়া’ তৈরি হওয়ার মতো খবর এসেছে। অনেক নেতা-মন্ত্রী-এমপি, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী দেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি অফিসে ঘুষ দেয়া যেন একটা স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল।
আওয়ামী লীগের অনেক নেতা-মন্ত্রীর, সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের দেশে বিদেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিনিয়োগ স্কিমে অন্য দেশের নাগরিকত্ব নেয়ার মতো অভিযোগ উঠেছে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ”এতো দুর্নীতি হয়েছে, যা আগে কখনো মানুষ দেখেনি। দুর্নীতি নিয়ে মানুষের ভয়, চক্ষুলজ্জাও উঠে গিয়েছিল। এসবের মধ্য দিয়ে তারা যে বিত্ত অর্জন করেছে, তা পাচার করে দিয়েছে। যেখানে মানুষ কষ্টে জীবনযাপন করছে, সেখানে নেতা-মন্ত্রীদের বিদেশে অঢেল সম্পদের তথ্য মানুষকে বিরক্ত আর ক্ষুব্ধ করেছে।”
বেতনের তুলনায় দুর্নীতির সুযোগ থাকার জন্য সরকারি চাকরি এত লোভনীয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ টানা তিন মেয়াদের সময় পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, পায়রা বন্দর, পায়রা সেতু, রেল সংযোগের মতো বহু ব্যয়বহুল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। তাতে দক্ষিণবঙ্গের মতো অনেক স্থানে অর্থনৈতিক পরিবর্তনও এনেছে। কিন্তু সেই সাথে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা বারবার এসব উন্নয়নের ফিরিস্তি দিয়ে গেলেও তার খুব বেশি প্রতিফলন ঘটেনি
আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন।
এমনকি ‘পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে’ এমন কথাও বলা হয়েছে সরকারি মন্ত্রীদের পক্ষ থেকে। ইন্টারনেট বন্ধ করা নিয়ে নানারকম বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। এসব কিছুই মানুষের ভেতর ক্ষোভ তৈরি করেছে,তাদের ক্ষুব্ধ করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করেন। ড. ইফতেখারু জ্জামান বলছেন, ”উচ্চপর্যায় থেকে নেতারা যে ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন, তার মধ্যেও ছিল অন্ধ বিশ্বাস। ফলে তারা আন্দোলনকে গুরুত্ব দেননি। তারা ইতিহাস থেকেও কোন শিক্ষা নেননি।”
”আগের সব আন্দোলন যেমন তারা দমন করে এসেছে, এবারও সেটাই চেষ্টা করেছে। কিন্তু ছাত্ররা আন্দোলনা অব্যাহত রাখায় জনগণের সমর্থন চলে এসেছে। আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার, বলপ্রয়োগের ফলে জনগণের মধ্যে রোষানল তৈরি হয়েছে। ফলে তারা এর বিরুদ্ধে স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছে,” তিনি বলেন। আন্দোলনের নেপথ্যে ‘জামায়াত-শিবির রয়েছে’ দাবি করে বরাবরই আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা বাস্তবতা অস্বীকার করে গেছেন। এমনকি এর জের ধরে তারা তড়িঘড়ি করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধও ঘোষণা করে। বিদেশীদের নেপথ্যে ভূমিকা রেখেছে, অংশ নিয়েছে। ফলে আন্দোলন ব্যাপকতা পেয়েছে, সংঘর্ষ-সহিংসতা সারা দেশে ছড়িয়ে গেছে।
পরবর্তীতে সরকার আলোচনার কথা বললেও ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ততদিনে এটা কোটা সংস্কারের আন্দোলন ছাড়িয়ে জনমানুষের ক্ষোভের একটি আন্দোলনে পরিণত হয়েছে। শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি তারা কেউ ধারণা করতে পারেননি।
শেখ হাসিনার ভুল নেতৃত্ব ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমারর এই সাধারণ একটি পর্যালোচনা পাঠকদের কাছে উপস্থাপন করছি।
আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তবে শেখ হাসিনার কিছু ভুলের কারণে আজ বঙ্গবন্ধুর নামকেও অনেকেই ইতিহাস থেকে মুছে ফেলার কথা ভাবছে। শেখ হাসিনা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আওয়ামী লীগের সভাপতি হিসেবে বহু বছর দায়িত্ব পালন করেছেন। কিন্তু, এই দীর্ঘ নেতৃত্বের পরেও, তিনি একজন যোগ্য নেতা তৈরি করতে পারেননি, এমনকি একটি উপযুক্ত মন্ত্রী পরিষদ গঠনেও ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত হলো, ওবায়দুল কাদেরের মতো একজন মানসিক প্রতিবন্ধিকে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া। তাছাড়া, ড. হাসান মাহমুদের মতো একজন অযোগ্য ব্যক্তিকে নিজের ঘনিষ্ঠ করে নিয়ে তিনি নিজের ক্ষতি করেছেন। শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন, তারা মূলত চাটুকার, যাদের কাজ ছিল তাঁকে তোষামোদ করা এবং অবৈধ সুযোগ আদায় করা। কেউই তাঁর কাছে সত্য কথা বলার সাহস পায়নি। শেখ হাসিনা নিজেও সহজে ভালো পরামর্শ গ্রহণ করতেন না, যার ফলে, তাঁকে ভালো কথা বলার চেষ্টাও কেউ করেনি।
এভাবে, তিনি ধীরে ধীরে জনবিচ্ছিন্ন এক নেতা হয়ে উঠেছেন, যা তিনি হয়তো বুঝতে পারেননি। তাঁর দূরদর্শিতার অভাবের কারণেই আজ দেশ এবং তাঁর দলের নিবেদিত তৃণমূল কর্মীরা ভুগছে। তবে, আমি এখনও আশা করি, শেখ হাসিনা যদি তাঁর ভুলগুলো স্বীকার করে দেশ ও জাতির কাছে ক্ষমা চান এবং তৃণমূল পর্যায়ে নিবেদিত, সৎ, নিষ্ঠাবান, মেধাবী নেতা-কর্মীদের নিয়ে কাজ করেন, তাহলে হয়তো আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াতে পারবে।
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে, স্বৈরাচারী মনোভাব ত্যাগ করে দলের মধ্যে বাকস্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এভাবে, একদিন এই দল থেকেই জনবান্ধব নেতা সৃষ্টি হবে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে সঠিক পথে পরিচালিত করবে।
লেখক: সাংবাদিক, গবেষক, টেলিভিশন উপস্থাপক ও মহাসচিব- চট্টগ্রাম নাগরিক ফোরাম।
![]()









