
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া পদত্যাগ
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী আলেয়া আক্তার পদ ত্যাগ করেছেন ।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পদত্যাগপত্র প্রেরণ করেন । পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এই পদত্যাগপত্র দেওয়া হয় । তিনি জেলা পরিষদের এই প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে উপনির্বাচনে নিরবাচিত হন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এ প্রতিনিধি কে জানান , তিনি বিষয়টি শুনেছেন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো কাগজ পএ আসে নি । হবিগঞ্জ – ৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির পত্নী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৩ মার্চ উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আলেয়া আক্তার ।
![]()









