
নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেয়ায় ভাংচুর ও অগ্নিসংযোগ
গতকাল (৭) আগস্ট দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং নরসিংদী চেম্বার অব কমার্স এর সম্মানিত মেম্বার মোঃ কাওসার আহম্মেদের বাড়িতে ডুকে ব্যাপক ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা,
জানা যায় ২৫-৩০ জনের মত একটি দল নিয়ে বাসায় ডুকে দুর্বৃত্তরা তাদের হাতে ছিলো পিস্তল চাপাতি ও বিভিন্ন রকমের অস্ত্র, এসময় বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা ও ৭ বরি স্বর্ণ এবং কাপর সহ সমস্ত মালামাল ডাকাতি করে নিয়ে যায় বলে দাবি করেন,
এরমধ্যে কয়েক জনের নাম প্রকাশ করা হলো , এরা হলেন, চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ি (১)মোরশেদ ওরফে মাওলা,(৩৬) পিতা মৃত চান্দু,(2) আমিনুল ওরফে বাংলা ভাই (৩৩), পিতা সিরাজ (3) জাবেদ,(৩৬)পিতা মৃত রেজাউল করিম,(4) আজাহার (৩০) পিতা মৃত আলম, আরো অজ্ঞাত কয়েকজন,সবাই একই গ্রামের বাসিন্দা
এবং কাওসার মিয়ার ভাতিজার দোকান থেকেও লুট করেছে প্রায় ৬-৭ লক্ষ টাকার মালামাল,এমনকি কাওসার আহম্মেদের ভাড়া দেয়া ইস্কুলেও ভাংচুর চালায় দুর্বৃত্তরা,
এসম মাধবদী থানায় সকল আইনি ব্যবস্থা বন্ধ থাকায় ভুক্তভোগ ব্যবসায়ি মোঃ কাওসার আহম্মেদ বলেন আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের কাছে ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি এদের বিচারের দাবি জানাচ্ছি
![]()









