- - -

গাইবান্ধায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি বাঁধা

Print News

গাইবান্ধায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি বাঁধা

 

গাইবান্ধায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ৯ দফা কর্মসূচি বাস্তবায়নে
সকাল ১০টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সমবেত হতে থাকে। সেখানে তারা দুই ঘন্টা ব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের ট্রাফিক মোড়ে যাওয়ার পথে পলাশপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে পুলিশ তাদের লক্ষ্য করে লাঠিচার্জ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারী আন্দোলনকারীরা। এ ঘটনায় কেউ আহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করতে দেওয়া হয়েছে। কিছু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পরে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa