- - -

প্রকৌশলী প্রয়াত দিলীপ বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন

Print News

প্রকৌশলী প্রয়াত দিলীপ বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী, রাউজান উপজেলার প্রথিতযশা চিকিৎসক প্রয়াত ডা: রত্নসেন চৌধুরী ও প্রয়াতা তটি রাণী চৌধুরী’র ১ম পুত্র, হিংগলা বৌদ্ধ শান্তিধাম বিহারের ধার্মিক উপাসক, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী প্রয়াত দিলীপ কুমার চৌধুরী বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুণ্যস্মৃতি স্মরণে বুদ্ধমুর্তি দান, ত্রিপিটক দান, অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো। সভার উদ্বোধনী স্মৃতি চারণ করেন হিংগলা বৌদ্ধ শান্তিধাম বিহারে অধ্যক্ষ সাম্য প্রতীক, ভদন্ত ধর্মবংশ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন জিনানন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন বিনয়পাল মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মোগলটুলী শশ্মান ভূমি শাক্যমুনি বিহারে অধ্যক্ষ তিলোকাবংশ মহাথেরো। বিশেষ সদ্ধর্মদেশক সত্যপাল মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সাধারণ সম্পাদক বিপুলসেন মহাথেরো, সোমানন্দ মহাথেরো, শাসনাবংশ মহাথেরো, ড.দীপস্কর থেরো, দীপস্কর মহাথেরো, জ্যোতিশ্রী থেরো, তেজপ্রিয় থেরো,শ্রদ্ধানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, অগ্রলংকার থেরো, লোকরত্ন থেরো, আনন্দপ্রিয় ভিক্ষু, সোমানন্দ ভিক্ষুসহ আরো মহান পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন দানশীল ব্যাক্তিত্ব লায়ন পান্না লাল বড়ুয়া, রতন বিকাশ চৌধুরী প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa