- - -

মোংলায় আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে আশিক মাহমুদ শাহিন নামে এক যুবক আটক

Print News

মোংলায় আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে আশিক মাহমুদ শাহিন নামে এক যুবক আটক

 

শনিবার (২৭ জুলাই) রাতে দিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক করে। দিনভর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ওই যুবককে শনিবার রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

আটক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তাকে রোববার (২৮ জুলাই) বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম র‍্যাবের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনের মোংলা-খুলনা মহাসড়কে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠনের জন্য এক যুবক অবস্থান করেছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ২০ মিনিটের সময় র‍্যাব-৬ এর সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

এ সময় আটক যুবকের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করেন অভিযানকারীরা। পরে শনিবার রাতে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনায় রাতেই র‍্যাব-৬ এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa