- - -

পাঁচবিবিতে বসত বাড়িতে আগুন লেগে ৪টি গরু সহ ঘর বাড়ি পুড়ে ছাই

Print News

পাঁচবিবিতে বসত বাড়িতে আগুন লেগে ৪টি গরু সহ ঘর বাড়ি পুড়ে ছাই

 

৪টি গরু সহ হাঁস ২৫টি ও মুরগীর ৩০ টি ২৫বিঘার জমির দলিল সহ প্রায় ১৫লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ও তার ছেলে মোঃ নেওয়াজ শরীফের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোঃ নেওয়াজ শরীফ সাংবাদিকদের বলেন, আমার বসত বাড়িতে আগুন লেগে, ৪টি গরু,২৫মুরগী ও ৩০টি হাঁস সহ ,নগত কিছু টাকা,২০-২৫বিঘার জমির দলিল পত্র, আরো প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।আনুমানিক প্রায় ১৫থেকে থেকে বিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান নেওয়াজ শরীফ। নেওয়াজ শরীফ ও তার স্ত্রী আরো বলেন আমার বোন কে বাঁচাতে গিয়ে আমরা গরু, হাঁস ও মুরগীর এবং ঘরের জিনিসপত্র বাঁচাতে পারিনি। মহিলা পেনেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোছাঃ মোমেনা বেগম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনা পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে, তারা অতি দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে , ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন,বৈদ্যুতিক ফ্যান থেকে , এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa