- - -

কোটা আন্দোলন: সংঘর্ষে নিহত ৩ চট্টগ্রামে

Print News

কোটা আন্দোলন: সংঘর্ষে নিহত ৩ চট্টগ্রামে

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, ফারুক ও ওয়াসিম আকরাম। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ চমেক মর্গে রয়েছে।
চমেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, চমেক হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa