- - -

ড. এফ দীপংকর মহাথেরর রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনে মানববন্ধন

Print News

ড. এফ দীপংকর মহাথেরর রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনে মানববন্ধন

বান্দরবান আর্যগুহা ভাবনা কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ড. এফ দীপংকর মহাথের রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনের দাবীতে লামা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।”

আজ ১৫-জুলাই বেলা ১০ঘটিকার সময় লামা উপজেলায় সড়কের উপার শান্তিপুর্ন মানববন্ধনে লামা উপজেলা ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন ক্যায়াং পরিচালনা পর্ষদের শতাধিক সেবক অংশ গ্রহণ করেন।”

বক্তরা বলেন, ড. দীপঙ্কর মহাথেরো প্রকাশ ধুতাঙ্গ ভান্তে হত্যার শিকার হয়েছেন।”

এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচার করে ড. দীপঙ্কর মহাথেরোর ধর্ম দেশনা’কে কুলসিত করার জন্য আত্মহত্যা বলে উপস্থাপন করছে ঘাতকরা।”

ড. দীপঙ্কর মহাথেরো প্রকাশ শিক্ষা,জ্ঞানে-গুনে, ধর্ম, মানব প্রেম, দেশ প্রেম নিয়ে বৌদ্ধের অহিংস পরম ধর্ম প্রচারে নিবেদিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মধ্যেছিল মনুষ্যত্ব বিকাশের উদ্দীপ্ত চেতনা। যিনি মানুষকে সততার সাথে বাঁচার স্বপ্ন দেখাতেন তিনি কোনোভাবে আত্মহত্যা করতে পারে পারেন না। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে এটিকে আত্মহত্যার নাটক সাজিয়েছে
একটি মহল।”

লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সমন্বয়ে মানববন্ধনের প্রতি সকল মানুষ সংহতি প্রকাশ করেছেন।”

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইছিং মারমা, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, রতন বড়ুয়া, আনন্দ বড়ুয়া, উজ্জল বড়ুয়া, চিত্তরঞ্জন বড়ুয়া।”

পার্বত্যাঞ্চলে মানুষের উন্নয়ন, ধর্মীয় চেতনা বোধ, ব্যবসা বাণিজ্যে ও ব্যক্তি স্বাধীনতা’সহ যাদের দ্বারা সার্বভৌমত্ব হুমকির মুখে, তারাই এই নরকীয় কান্ড ঘটিয়েছে বলে দাবি করেন বক্তারা।”

সরকারের গোয়েন্দা প্রশাসন এই বিষয়ে নজরদারিসহ ধুতাঙ্গ ভান্তের নিকট অতীতের কিছু কর্মকান্ড পর্যালোচনা করলে একটি ধারণা পাবেন।”

শনিবার বান্দরবানে (১৩ জুলাই) দুপুরে ড. দীপঙ্কর মহাথেরো প্রকাশ ধুতাঙ্গ ভান্তে(৫৩)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের ভিতরে রশিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ ভান্তের নিথর দেহ উদ্ধার করে।”

ড. দীপঙ্কর মহাথে প্রকাশ ধুতাঙ্গ ভান্তে, ওই বিহারের অধ্যক্ষ ছিলেন। ভান্তের গলায় রশি দেয়া থাকলেও এই মৃত্যুটি ভক্তবৃন্দসহ বহু মানুষ রহস্যজনক বলে মনে করছেন।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa