- - -

বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

Print News

বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে তার সফরসঙ্গী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ডাঃ এ.বি. এম আবু হানিফ, পরিচালক, (স্বাস্থ্য), রংপুর বিভাগ, ডাঃ এ. এইচ বোরহন-উল – ইসলাম সিদ্দিকী, সঙ্গে ছিলেন ।
স্বাস্থ্যমন্ত্রী প্রায় ৪০ মিনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে রোগী, চিকিৎসক – নার্স, কর্মকর্তা – কর্মচারীসহ সার্বিক খোঁজ খবর নেন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর আগমনকে ঘিরে বীরগঞ্জে ৩ দিন ধরে চলছিল সাজ সাজ রব, ব্যাপক উৎসাহ উদ্দীপনা, পুলিশ ও উপজেলা প্রশাসন ছিল সজাগ, গ্রহণ করেছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন দিনাজপুর -১ ( বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা ।

১৩ জুলাই ২০২৪ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কার্ডিয়াক
সেন্টার পরিদর্শন করেন। সেখানে জরুরি বিভাগ, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ পরিদর্শন করেন, রোগী, রোগীর স্বজন, এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি সেখানে কাগজপত্র দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সব সময় পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের ডিউটিতে রাখার নির্দেশনা দেন মন্ত্রী। ইমার্জেন্সি ওয়ার্ড, অ্যাডমিশন ওয়ার্ড, মাইক্রো বায়োলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, প্যাথলজি ল্যাব, ও নিরাপদ ডেলিভারি ইউনিট পরিদর্শন করেন।

এর পূর্বে স্বাস্থ্যমন্ত্রী খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে মন্ত্রীর এক আত্মীয়ের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসিন আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরোজা সুলতানা লুনাসহ কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় , জেলা এবং উপজেলার প্রসাশনিক অফিসারগণ উপস্থিত ছিলেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহী, অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হুসাইন বিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাইদ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, শাহিনুর রহমান চৌধুরী শাহিন এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa