
মাধবপুর চতুর্থ বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানকে ছাতিয়াইন ইউনিয়নবাসী গণসংবর্ধনা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণভাবে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সায়হাম গ্রুপের কর্ণধার শিল্পপতি এবং সমাজ সেবক দানবীর আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানকে ছাতিয়াইন ইউনিয়নবাসী গণসংবর্ধনা দেওয়া হয়েছে । সোমবার ( ৮ জুলাই) বিকাল ৪ টায় পরিত্যক্ত সাবেক ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ছাতিয়াইন ইউনিয়নবাসীর পক্ষ হতে এই গণসংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন , ছাতিয়াইন ইউনিয়নবাসী সহ উপজেলা সকলেই আমাকে ভালো বাসে । আপনারা আমাকে আমানত ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন । আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ । আমি আপনাদের পাশে পূর্বে কাজ করে ছিলাম এখনো তাই করবো । এই জয় আমার একার নয় , এই জয় ছাতিয়াইন ইউনিয়নবাসী সহ উপজেলাবাসীএবং বর্তমানে ও আপনাদের পাশে আছি । ভবিষ্যতে ও উপজেলার প্রতিটি ইউনিয়নবাসী পাশে থাকবো । এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই । আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে । আপনারা যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন । আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজ আমি এবার আপনাদের সঙ্গে নিয়েই সমাপ্ত করতে চাই । তিনি আরো বলেন , ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় যে কোনো সমস্যা আপনাদের সঙ্গে নিয়েই সমাধান করবো । সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা বিনির্মানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কায়েস সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাবেদ আহমেদ এর পরিচালনায় এবং ছাতিয়াইন ইউপির বাসিন্দা , শায়েস্তাগঞ্জ হোটেল আল সোহাগ রেস্টুরেন্ট এন্ড সুইট মিটের প্রোঃ মোঃ আব্দুল বাছির খন্দকারের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চৌমুহনী ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান সোহাগ ।
গণসংবর্ধনা অনুষ্ঠানের মাঝে বক্তব্য রাখেন ছাতিয়াইন ইউনিয়নে বিশিষ্ট মুরুব্বি , গণ্যমান্যব্যক্তিবর্গ , ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণির পেশার লোক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমূখ ।
![]()









