- - -

প্রফেসর রাজ্জাকের ইন্তেকাল

Print News

প্রফেসর রাজ্জাকের ইন্তেকাল

মুন্শীগন্জ হরগঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক গতরাতে শনির আখড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অণার্স ও এম এ পাস করে ষাটের দশকে তিনি মুন্শীগন্জ হরগঙ্গা কলেজে শিক্ষকতা শুরু করেন।জীবনের বেশিরভাগ সময় তিনি মুন্শীগন্জ হরগঙ্গা কলেজে কাটিয়েছেন।
তিনি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত
ছিলেন।আশির দশকে বিক্রমপুর সুধি সমাবেশ ও বিক্রমপুর জেলা আন্দোলনের তিনি আহবায়ক ছিলেন। তিনি বিক্রমপুর ফাউন্ডেশনের জীবন সদস্য,শিক্ষা উপদেস্টা ওআবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের পভাপতি ছিলেন।অর্থনীতির উপর লেখা তাঁর বই বাংলা একাডেমি প্রকাশ করেছে।
সর্বদা হাসি খুশি অধ্যাপক আবদুর রাজ্জাক ছিলেন একজন সমাজ বিকাশ চেতনার মানুষ। তিনি ছিলেন প্রচার বিমুখ পরোপকারী একজন সমাজ সেবক।তিনি স্ত্রী, এক পুত্র,দুই কন্যা,জামাতা,নাতি নাতনীসহ অগনিত আত্বীয় স্বজন,সুহৃদ ও হাজার হাজার ছাত্র ছাত্রী রেখে গেছেন।
আজ বরিবার সকাল ৯. ০০টায় শনির আখড়ায় নামাজে জানাজা শেষে তাঁকে শনির আখড়া কবরস্তানে দাখন করা হবে।
তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর অনুরাগীরা ছুটে যান এবং সকলকে শোক সংবাদ জানান। একজন প্রকৃত শিক্ষক ছিলেন রাজ্জাক স্যার।তাঁর মৃত্যতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa