- - -

দুইটি রাইফেলসহ আ’র’সা সদস্য আ’ট’ক

Print News

দুইটি রাইফেলসহ আ’র’সা সদস্য আ’ট’ক

 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে যু’দ্ধফেরত এক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যকে গ্রে’প্তার করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ৫০ রাউন্ড গু’লিসহ দু’টি রা’ই’ফেল উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুলাই) রাত সোয়া একটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকানসংলগ্ন বাঁশের ব্রিজের ওপর থেকে তাকে আ’ট’ক করা হয়।

আটক মোহাম্মদ ইলিয়াস (২৬) ১১ নম্বর ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের মৃ’ত হাসান আহমেদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, সম্প্রতি মিয়ানমারের গৃহযু’দ্ধ থেকে ফেরত একজন আ’র’সা স’ন্ত্রা’সীকে দুটি রা’ইফেল ও ৫০ রাউন্ড গু’লিসহ আটক করা হয়। তাকে অ’স্ত্র-গু’লিসহ থানায় হস্তান্তর করা হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, তার বিরুদ্ধে অ’স্ত্র আইনে মা’মলা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa