- - -

কমলগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Print News

কমলগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (১২ জুলাই) রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

থানা সুত্রে জানা যায়, ২০১১ সালের কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে রাগ করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া।

সেসময় শিশুর মা রবি বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিশু হত্যার এই ঘটনায় বিজ্ঞ আদালত খুনি বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি ছমির মিয়া কমলগঞ্জ থানাধীন ০১ নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa