- - -

পুলিশি অভিযানে গরু চুরি মামলার চোরাইকৃত ০৪ টি গরু উদ্ধারসহ গ্রেফতার-০৬

Print News

পুলিশি অভিযানে গরু চুরি মামলার চোরাইকৃত ০৪ টি গরু উদ্ধারসহ গ্রেফতার-০৬

 

গত ১১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত অনুমান ০১.০০ ঘটিকা হইতে রাত ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা পরস্পর সঙ্গোপনে শ্রীমঙ্গল থানাধীন ভুরভূরিয়া চা বাগানের টিলাবাবু সুমন বাড়ই এর গোয়াল ঘরের দরজার কড়া ভাঙ্গিয়া গোয়াল ঘর হইতে তাহার পালিত ০৪ টি গরু চুরি করিয়া নিয়া যায়। পরবর্তীতে ১১/০৭/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫.৩৬ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নছরতপুর বাইবাস মোড়ে হবিগঞ্জ জেলা গোয়ান্দা শাখা পুলিশের একটি টিম সিগন্যাল দিয়ে একটি পিকআপ গাড়ী থামাইয়া পিকআপ গাড়ীতে থাকা চোরাইকৃত ০৪ টি গরুসহ চোর ১. আসাদুল মিয়া (৪০), পিতা-মোঃ আনিছুর মিয়া, সাং-ফুলবাড়ী চা বাগান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, ২. পারভেজ মিয়া(২৫), পিতা-মৃত-ফারুক মিয়া, সাং-রামনগর, ৩. আলী হোসেন(৩৮), পিতা-মৃত আব্দুল করিম, সাং-শংকরসেনা, ৪. শামীম মিয়া(৩০), পিতা-আবুল কালাম, সাং-কাকিয়ারপুল, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মেীলভীবাজার, ৫. রাহুল আহম্মেদ(২৭), পিতা-আনোয়ার আলী, সাং-ডেগাপুল, থানা-বালাগঞ্জ, জেলা-হবিগঞ্জ‘দের আটক করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক অপারেশন্স জনাব তাপস চন্দ্র রায় আটককৃত আসামীদের দেওয়া তথ্যমতে ঘটনার সহিত জড়িত চোর ৬. দুলাল মিয়া(৩৮), পিতা-হেলাল মিয়া, সাং-১০ নম্বর ভানুগাছ রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মেীলভীবাজারকে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট রোড হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa