- - -

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Print News

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পীরগঞ্জ পৌরসভা বালক দল ও সৈয়দপুর ইউনিয়ন বালক দল ১-১ গোলে সমতা করে। পরে টাইব্রেকারে পৌরসভা দল ৩-০ গোলে সৈয়দপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। এদিকে জনগাঁও মহিলা ফুটবল একাডেমি দল ৪-০ গোলে রামদেবপুর মহিলা ফুটবল একাডেমি দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজউদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু প্রমূখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরনবী চঞ্চল। পরে চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa