
মহালছড়িতে স্বর্গীয় সাথোয়াই কার্বারী স্মৃতি ফুটবল টু্র্নামেন্ট ফাইনাল
খাগড়াছড়ির জেলা মহালছড়িতে স্বর্গীয় সাথোয়াই কার্বারী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জুলাই ২০২৪ শুক্রবার বিকাল ৩ টায় মুবাছড়ি ইউনিয়নে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা মংনুপ্র মারমা সঞ্চালনায় প্রধান অতিথি মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সালেহ আল হেলাল পিএসসি, বিশেষ অতিথি মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মোঃ নাসির উদ্দীন অফিসার ইনর্চাজ মহালছড়ি থানা, চৌংড়াছড়ি মৌজা হেডম্যান ক্যচিংমিং চৌধুরী, মুবাছড়ড়ি মৌজা হেডম্যান খ্যাচিং চৌধুরী, এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, স্বর্গীয় সাথোয়াই কার্বারী পরিবারের পক্ষ থেকে প্রয়াতের নিজ বড় সন্তান মারমা ভাষা গবেষক ডা. অংক্যজাই মারমা, মংরে মারমা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মুবাছড়ি ইউনিয়ন শাখা মহালছড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মুবাছড়ি ইউনিয়ন শাখা অংসথোয়াই মারমাসহ হাজার হাজার ফুটবল প্রমী মাঠে উপস্থিত ছিলেন।
স্বর্গীয় সাথোয়াই কার্বারী ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন এলাকা থেকে মোট ২৪টি দল খেলায় অংশগ্রহন করেন এবং ফাইনালে মুখোমুখি দুটি শক্তিশালী দল মিলেনিয়াম একাদশ মুবাছড়ি বনাম বন্ধু মহল একাদশ মহালছড়ি এতে ট্রাইবেকারে ৪ -২ গোলে জয লাভ করে বন্ধু মহল একাদশ মহালছড়ি জয লাভ করে। এতে প্রধান অতিথি বিশেষ অতিথিরা বিজয়ীদের সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড়সহ ৩য় রার্নাসআপ, ২য় রার্নাসআপ ও চ্যাম্পিয়নদের মাঝে নগদ অর্থ সহ ট্রপি তুলে দেওয়া হয়।
![]()









