- - -

সিরাজগঞ্জের শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত দলের সদস্য আটক

Print News

সিরাজগঞ্জের শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত দলের সদস্য আটক

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। বুধবার (১০ জুলাই) ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মোঃ পর্বত প্রামাণিকের সন্তান। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোঃ মামুন প্রামাণিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়।

পরে তাকে অস্ত্রসহ ধরে এনে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শাহজাদপুর সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa